সাফ ওমেন চ্যাম্পিয়নশীপ

ভারতকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভারতকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্বপ্নার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে এ’  গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভারতের বিপক্ষে নিজেদের  প্রথমবারের মতো এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা।